উদ্দীপকের 'M [গণিত] ও 'O [গণিত] চিহ্নিত গ্রহদ্বয়ের মধ্যে কোনটি জীবজগতের জন্য আদর্শ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'M [গণিত] 'বলতে 'পৃথিবী' এবং 'O [গণিত] বলতে 'শুক্র' গ্রহকে বোঝানো হয়েছে। উক্ত গ্রহ দুটির মধ্যে পৃথিবী নামক গ্রহতে মানুষের বসবাস উপযোগী। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এর ব্যাস প্রায় ১২,৬৬৭কিলোমিটার। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন, তাপমাত্রা রয়েছে। এ গ্রহে প্রাণী উদ্ভিদকুলের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সহনীয় মাত্রায় রয়েছে। অপরদিকে, শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। এর ব্যাস প্রায় ১২,১০৪ কিলোমিটার। এর কোনো উপগ্রহ নেই। সন্ধ্যাবেলা মেঘমুক্ত আকাশে যে তারা জ্বলজ্বল করে জ্বলতে দেখা যায় এটি শুক্র গ্রহ। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল কার্বন-ডাইঅক্সাইডের তৈরি এবং এখানে এসিড বৃষ্টি হয়। যা প্রাণীর বসবাসের উপযোগী নয়। সুতরাং মানুষের বসবাস উপযোগী যেসব উপাদান পৃথিবী গ্রহে রয়েছে তা শুক্র গ্রহে নেই। তাই পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণী ও উদ্ভিদকুলের বসবাসের উপযুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকের 'M ও 'O চিহ্নিত গ্রহদ্বয়ের মধ্যে কোনটি জীবজগতের জন্য আদ…
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর