দৃশ্যকল্প-২ এ লুনার দেখা গ্রহ দুটির মধ্যে কোনটির সূর্যকে পরিক্রমণ কাল অধিক? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ লুনার দেখা প্রথম গ্রহটি হলো 'শুক্র' এবং অপরটি হলো 'মঙ্গল'। দুটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহটির সূর্যকে পরিক্রমণ কাল অধিক। নিম্নে বিশ্লেষণ করা হলো- সূর্য থেকে নিকটতম গ্রহ হিসেবে 'শুক্র' দ্বিতীয় অবস্থানে রয়েছে। সূর্য থেকে এ গ্রহের দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার। সূর্যের কাছাকাছি হওয়ায় এ গ্রহটির পরিক্রমণকাল তথা সূর্যকে ঘুরে আসতে সময় লাগে ২২৫ দিন। অপরদিকে, সূর্য থেকে মঙ্গল গ্রহটি শুক্রের তুলনায় দূরে অবস্থান করে। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার; যা শুক্র গ্রহের দূরত্বের দ্বিগুণের চেয়েও বেশি। সেহেতু মঙ্গল গ্রহটির সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে ৬৮৭ দিন যা শুক্র গ্রহের পরিক্রমণকালের তিনগুণের চেয়েও বেশি। সুতরাং বলা যায়, সূর্য থেকে দূরবর্তী হওয়ায় শুক্রের চেয়ে মঙ্গল গ্রহের পরিক্রমণকাল অধিক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ লুনার দেখা গ্রহ দুটির মধ্যে কোনটির সূর্যকে পরিক্রমণ ক…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর