চিত্র-২ এর 'C [গণিত] ও 'D [গণিত] চিহ্নিত স্থানে বারের কোনো পরিবর্তন ঘটবে কি? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ এ 'C [গণিত] ও 'D [গণিত] স্থান দুটির দ্রাঘিমা যথাক্রমে ১৫০° পূর্ব এবং ১৫০° পশ্চিম। দুটি স্থানের বারের পরিবর্তন ঘটবে। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১৫০° পূর্ব ও ১৫০° পশ্চিম দ্রাঘিমাংশ উভয়ই আন্তর্জাতিক তারিখ রেখার কাছাকাছি অবস্থিত। তবে এদের ভৌগোলিক অবস্থান ও বারের মধ্যে বড়ো পার্থক্য রয়েছে। ১৫০° পূর্ব ও ১৫০° পশ্চিমের মধ্যকার দ্রাঘিমার পার্থক্য = ১৫০০ + ১৫০° = ৩০০° আমরা জানি, ১০ দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান = ৪ মিনিট ৩০০° " " " " = ৪ × ৩০০ মিনিট = (,১২০০ ÷৬০) মিনিট = ২০ ঘণ্টা যেহেতু 'C [গণিত] স্থানের দ্রাঘিমা ১৫০° পূর্ব সেহেতু এটি 'D [গণিত] স্থানের (১৫০° পশ্চিম) চেয়ে ২০ ঘণ্টা এগিয়ে থাকে। অর্থাৎ 'D [গণিত] স্থানে যদি সোমবার সকাল ১০ টা, তখন 'C [গণিত] স্থানে মঙ্গলবার সকাল ৬ টা। বাস্তবে দেখা যায়, ১৫০° পূর্ব ও ১৫০° পশ্চিম দ্রাঘিমা ১৮০° দ্রাঘিমা তথা আন্তর্জাতিক তারিখ রেখার নিকটবর্তী কিন্তু দুটি স্থানের দ্রাঘিমার অবস্থান অনুযায়ী সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে ২০ ঘণ্টা। এ অসুবিধা দূর করার জন্য ১৮০° দ্রাঘিমা তথা আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে ২৪ ঘণ্টা বা ১ দিন যোগ বা বিয়োগ করতে হয়। এক্ষেত্রে এ অসুবিধা দূর করার জন্য 'C [গণিত] অবস্থান থেকে যদি ১৮০° অতিক্রম করে 'D [গণিত] এর দিকে যেতে চাই তাহলে 'C [গণিত] এর সময় হতে ১ দিন কমাতে হবে। আর উল্টোদিকে গেলে ১ দিন বাড়াতে হবে। সুতরাং একই দ্রাঘিমার দিক ভিন্ন থাকায় সময়ের তথা বারের পার্থক্য পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
চিত্র-২ এর 'C ও 'D চিহ্নিত স্থানে বারের কোনো পরিবর্তন ঘটবে কি? তু…
উদ্দীপক

Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর