B ও C চিহ্নিত গ্রহের মধ্যে কোনটি মানব বসবাসের উপযোগী বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'C [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত গ্রহ দুটি হলো যথাক্রমে মঙ্গল ও পৃথিবী গ্রহ। এ দুয়ের মধ্যে 'B [গণিত] গ্রহ তথা পৃথিবী গ্রহ মানব বসবাসের জন্য উপযুক্ত। পৃথিবী গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন। পৃথিবীই একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে জীবনধারণের প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে। যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। অপরদিকে, মঙ্গল গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম। তবে কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে, প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। অন্যান্য যেকোনো গ্রহে জীবের অস্তিত্ব থাকার জন্য গ্রহের বায়ুমণ্ডলে সহনীয় মাত্রায় অক্সিজেন, নাইট্রোজেন, তাপমাত্রাসহ, পানি ও উপাদান প্রয়োজন। সেক্ষেত্রে দুটি গ্রহের মধ্যে 'B [গণিত] গ্রহে সহনীয় মাত্রায়, এসব উপাদান বিদ্যমান রয়েছে। সুতরাং 'C [গণিত] গ্রহটিতে প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ নেই; বরং 'B [গণিত] তথা পৃথিবী নামক গ্রহটি প্রাণী বসবাসের জন্য উপযুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
B ও C চিহ্নিত গ্রহের মধ্যে কোনটি মানব বসবাসের উপযোগী বলে তুমি মনে ক…
উদ্দীপক

Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর