ছকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত গ্রহ দুটি কি একই বৈশিষ্ট্যপূর্ণ? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: ছকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত গ্রহ দুটি হলো যথাক্রমে বৃহস্পতি ও শনি। দুটি গ্রহের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য রয়েছে। নিচে তুলনামূলক আলোচনা করা হলো: শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব ১৪৩ কোটি কি.মি.। এর ব্যাস ১,২০,০০০ কি.মি.। এর ভূত্বক বরফে ঢাকা এবং এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় ২৯.৫ বছরের সমান। শনির বলয় উজ্জ্বল আলোয় বেষ্টিত এবং এর উপগ্রহের সংখ্যা ৬২টি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়ো। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি (প্রায় ৩০,০০০° সেলসিয়াস)। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ৪,৩৩১ দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৬৭টি। এ গ্রহে জীবের অস্তিত্ব নেই। 'C [গণিত] এবং 'B [গণিত] গ্রহ দুটির মধ্যে উপগ্রহের সংখ্যা, সূর্য হতে দূরত্ব, ব্যাস, নিজ অক্ষে পরিক্রমণ কাল, তাপমাত্রা প্রভৃতি বিষয়ে তুলনা মূলক বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
ছকে 'B ও 'C দ্বারা চিহ্নিত গ্রহ দুটি কি একই বৈশিষ্ট্যপূর্ণ? তুলনা…
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর