নয়নের বাবা যে নকশা দেখছিলেন মানবজীবনে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: নয়নের বাবা ক্যাডাস্ট্রাল বা মৌজা নক্সা বা মানচিত্র দেখিয়েছেন। রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য যে মানচিত্র তৈরি করা হয় তাকে মৌজা মানচিত্র বলে। মানবজীবনে এ মানচিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এ মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এ মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। তাছাড়া শহরের বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের জন্যও এ মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। মৌজা মানচিত্রে সীমানা নির্দিষ্ট করে দেওয়ার কারণে একে অপরের মধ্যে সীমানা নিয়ে মতপার্থক্য থাকে না। ফলে গ্রাম ও শহর উভয় অঞ্চলের লোকের ভূমি চাষ, ভূমির কর দেওয়া, বিল্ডিং নির্মাণ প্রভৃতি কাজে এ মানচিত্রের সাহায্য নিয়ে থাকে। সর্বোপরি বলা যায়, মৌজা মানচিত্রটি নির্দিষ্ট স্কেলে ক্ষেত্রফল নির্ণয় এবং সূক্ষ্মভাবে যেকোনো এলাকার ভূমি শনাক্তকরণ করা যায় বলে এ মানচিত্রটি মানবজীবনে খুবই গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
নয়নের বাবা যে নকশা দেখছিলেন মানবজীবনে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর