আবহাওয়া উৎপাদনের কোন ধরনের উপকরণ? ব্যাখ্যা কর।
উত্তর: আবহাওয়া উৎপাদনের ভূমি উপকরণ। অর্থনীতিতে ভূপৃষ্ঠসহ সূর্যকিরণ, বৃষ্টিপাত, বাতাস, নদ-নদী, সমুদ্র ও বনজ সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান, যা উৎপাদনের কাজে লাগে তাকে একত্রে ভূমি বলে। ভূমির কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো- ভূমি প্রকৃতির দান; এর উৎপাদন ব্যয় নেই; এর যোগান সীমাবদ্ধ; এটি চিরস্থায়ী ও স্থানান্তরের অযোগ্য। ভূমি উৎপাদনের আদি ও প্রধান উপকরণ। ভূমি ব্যতিরেকে উৎপাদন সম্ভব নয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
আবহাওয়া উৎপাদনের কোন ধরনের উপকরণ? ব্যাখ্যা কর।
উত্তর