X ও Y দুই ধরনের বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী এটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং 'Y [গণিত] বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই দুই বাজারের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বলে। অপরদিকে যে বাজারে ক্রেতা ও বিক্রেতা বিশেষত বিক্রেতার সংখ্যা কম হয় এবং বিক্রয়যোগ্য দ্রব্যসমূহের মধ্যে গুণ ও আকারগত পার্থক্য রয়েছে, যার ক্রেতা ও বিক্রেতারা দামকে কমবেশি প্রভাবিত করতে পারে তাকে প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় দ্রব্য, যার দাম ও গুণ সম্পর্কে ক্রেতার জ্ঞান থাকে এবং বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে, তা একটি নির্ধারিত দামে বিক্রয় হয়। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, বিভিন্ন গুণসম্পন্ন একই ধরনের দ্রব্য, দাম সম্পর্কে ক্রেতাদের অজ্ঞতা, ক্রেতার দাম প্রভাবিত করার ক্ষমতা ও অযৌক্তিক আচরণ ইত্যাদি। স্বর্ণের বাজার, শেয়ার মার্কেট ইত্যাদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ। অন্যদিকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ হচ্ছে- সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, স্নো ইত্যাদির বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
X ও Y দুই ধরনের বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর