করিম মিয়া কি একজন সফল সংগঠক? তার সাংগঠনিক ক্ষমতার মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের করিম মিয়া একজন সফল সংগঠক। উৎপাদন কাজের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে সংগঠন বলে, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে সংগঠক বলা হয়। উৎপাদনে কাঙ্ক্ষিত অর্জন লাভে সাংগঠনিক ক্ষমতা গুরুত্বপূর্ণ। কেননা সুষ্ঠু সংগঠনের অভাবে উৎপাদন বিপর্যস্ত হয়ে থাকে। একজন সংগঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের উপকরণসমূহের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার দ্বারা সর্বোত্তম ও সর্বোচ্চ সংখ্যক উৎপাদন ও মুনাফা অর্জন করা। উদ্দীপকের করিম মিয়া প্রথমে একটি নার্সারি গড়ে তুলেছেন। এরপর এক বছরের নিট আয় থেকে ৩০ হাজার টাকা দিয়ে পাশের জমিতে মাছ চাষ করেছেন। তিনি শ্রমিক নিয়োগ দিয়েছেন এবং নিজে ছেলেসহ তদারকির মাধ্যমে ব্যবসায়ে উত্তরোত্তর অগ্রগতি সাধনে সক্ষম হয়েছেন। তারা উভয়ে বাজারজাত থেকে শ্রমিক নিয়োগসহ যাবতীয় উপাদান ও ক্ষেত্র যথাযথভাবে তদারকি করে সংগঠকের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছেন। সংগঠক হিসেবে তারা লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তত্ত্বাবধায়ন, ঝুঁকি বহন প্রভৃতি সম্পাদনা করেছেন। যার কারণে করিম মিয়া একজন সফল সংগঠক হিসেবে বিবেচিত হবেন।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
করিম মিয়া কি একজন সফল সংগঠক? তার সাংগঠনিক ক্ষমতার মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর