উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর এবং ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে উৎপাদন (একক) এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। উৎপাদন যখন ১ একক তখন মোট উৎপাদনের পরিমাণ ১০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু a। এভাবে উৎপাদন যখন ২, ৩, ৪, ৫ ও ৬ একক তখন মোট উৎপাদন যথাক্রমে ২৪, ৩৬, ৪৬, ৫৪ ও ৬০ কুইন্টাল, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d ও e। এখন a, b, c, d ও e বিন্দুসমূহ যোগ করে TP রেখা পাওয়া যায়। উক্ত TP রেখাই মোট উৎপাদন রেখা।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর এবং ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে উৎপাদন (একক) এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। উৎপাদন যখন ১ একক তখন মোট উৎপাদনের পরিমাণ ১০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু a। এভাবে উৎপাদন যখন ২, ৩, ৪, ৫ ও ৬ একক তখন মোট উৎপাদন যথাক্রমে ২৪, ৩৬, ৪৬, ৫৪ ও ৬০ কুইন্টাল, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d ও e। এখন a, b, c, d ও e বিন্দুসমূহ যোগ করে TP রেখা পাওয়া যায়। উক্ত TP রেখাই মোট উৎপাদন রেখা।উত্তর
চিত্রে অক্ষে উৎপাদনের একক এবং অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন পরিমাপ করা হয়েছে। AP গড় উৎপাদন রেখা এবং MP প্রান্তিক উৎপাদন রেখা নির্দেশ করে। নিম্নে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো -
১. প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদনও বাড়তে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে, তখন গড় উৎপাদন বাড়ে। এ জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকে। চিত্রে উৎপাদনের একক ২ হলে প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদনের চেয়ে বেশি। অর্থাৎ MP > AP হয়।
২. প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে, তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। এ অবস্থায় কিছুদূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্রে উৎপাদনের একক ৪ হলে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে। উৎপাদনের একক ৩ হলে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। অর্থাৎ MP = AP হয়েছে। এর পর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। অর্থাৎ MP < AP থাকে।
৩. গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান। চিত্রে E বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। অর্থাৎ MP = AP হয়।