উদ্দীপকে যে বিধিটি কার্যকর হয়েছে তা কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। এ বিধিটি কৃষিক্ষেত্র ছাড়াও মৎস্য, খনিজ ও খনন ইত্যাদি ক্ষেত্রেও প্রযোজ্য। উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমশ কমতে থাকে। উদ্দীপকে দেখা যায়, শ্রম নিয়োগ বাড়ানোর ফলে মোট উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ কমছে। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। এ বিধিটি কৃষিক্ষেত্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে উপকরণের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। মৎসক্ষেত্রে উপকরণ বৃদ্ধির প্রথমদিকে মৎস্য আহরণের পরিমাণ বাড়ে। কিন্তু পরবর্তীতে মৎস্য আহরণ কমে যায়। একইভাবে খনিজ খননের ক্ষেত্রে খনির যত ভিতরে প্রবেশ করা হয় খরচ তত বেড়ে যায়। কিন্তু উৎপাদন বাড়ে না। অর্থাৎ অতিরিক্ত উপকরণের নিয়োগ থেকে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমতে থাকে। তাই বলা যায়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি শুধু কৃষিক্ষেত্রে কার্যকর নয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে যে বিধিটি কার্যকর হয়েছে তা কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযো…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রম নিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশত হয়েছে। ১ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ১৪ কুইন্টাল, যা a বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। একইভাবে ২, ৩ ও ৪ জন শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১০, ৭ ও ৪ কুইন্টাল, যাদের সমন্বয় বিন্দুগুলো হলো যথাক্রমে b, c ও d। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করে MP রেখা পাওয়া যায়। উক্ত MP রেখাই প্রান্তিক উৎপাদন রেখা।উত্তর