করিমের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: করিমের কাজটিতে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। অর্থনীতিতে কোনো দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাই হলো রূপগত উপযোগ। যেমন, কাঠকে সুবিধামতো পরিবর্তন করে চেয়ার, টেবিল, খাট ইত্যাদি আসবাব তৈরি করলে উপযোগ বাড়ে। এভাবে সৃষ্ট উপযোগই হলো রূপগত উপযোগ। উদ্দীপকের করিম একজন আসবাবপত্র ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি আসবাবপত্রের দোকান আছে, সেসব দোকানে কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন। কম দামে কাঠ কিনে আসবাবপত্র তৈরি করে বেশি দামে বিক্রি করেন। এতে কাঠের নতুন উপযোগ সৃষ্টি হয়। যা রূপগত উপযোগকে নির্দেশ করে। তাই বলা যায়, করিমের কাজটিতে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
করিমের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর