সুরুজ মিয়ার বিক্রি করা ২ বিঘা জমির ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সুরুজ মিয়ার বিক্রি করা ২ বিঘা জমির ক্ষেত্রে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়েছে। কেননা সুরুজ মিয়ার ২ বিঘা জমিতে মালিকানা পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় যা মালিকানাগত উপযোগকে নির্দেশ করে। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে অথবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। এভাবে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে মালিকানাগত উপযোগ বলা হয়। সুতরাং দেখা যায়, সুরুজ মিয়ার বিক্রি করা ২ বিঘা জমির ক্ষেত্রে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
সুরুজ মিয়ার বিক্রি করা ২ বিঘা জমির ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর