জনাব কুতুব আলীকে কি একজন দক্ষ সংগঠক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, জনাব কুতুব আলীকে একজন দক্ষ সংগঠক বলা যায়। কারণ জনাব কুতুব আলী বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবস্থাপনাগত যাবতীয় কাজ সম্পাদন করেন এবং সেটা প্রতিবেশীর কাছে বিক্রি করেন, যা একজন সফল সংগঠকের বৈশিষ্ট্য। উৎপাদন কাজের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে সংগঠন বলে, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে সংগঠক বলে। উৎপাদনে কাঙ্ক্ষিত অর্জন লাভে সাংগঠনিক ক্ষমতা গুরুত্বপূর্ণ। কেননা সুষ্ঠু সংগঠনের অভাবে উৎপাদন বিপর্যস্ত হয়ে থাকে। একজন সংগঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের উপকরণসমূহের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার দ্বারা সর্বোত্তম ও সর্বোচ্চ সংখ্যক উৎপাদন ও মুনাফা অর্জন করা। উদ্দীপকে জনাব কুতুব আলী সৌরবিদ্যুৎ উৎপাদন করে তা পাশের বাড়িতে সরবরাহ করেন। এ কাজের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ করে দক্ষতা অনুযায়ী তাদের কর্ম বিভাজন করে দেন। এক্ষেত্রে কুতুব আলী উপাদান ও ক্ষেত্র যথাযথভাবে তদারকি করে সংগঠকের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছেন। এর অংশ হিসেবে সংগঠক হিসেবে তারা লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তত্ত্বাবধায়ন, ঝুঁকি বহন প্রভৃতি সম্পাদনা করেছেন যার কারণে জনাব কুতুব আলী একজন সফল সংগঠক হিসেবে বিবেচিত হবেন।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
জনাব কুতুব আলীকে কি একজন দক্ষ সংগঠক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে য…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর