উদ্দীপকে সোহেলের দুই ছেলের বেকারত্বের প্রকৃতি নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে সোহেলের দুই ছেলের বেকারত্ব মূলত ছদ্মবেশী বেকারত্ব। কেননা সোহেলের ছেলেরা উৎপাদন কাজে অংশগ্রহণ করলেও তার উৎপাদনের কোনো পবিরর্তন হয়নি। অর্থাৎ তারা জন্মবেশী বেকার। কৃষিখাতে আপাতদৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয়। প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব লোকের মধ্যে অনেকেরই প্রাস্টিক উৎপাদনশীলতা শূন্য। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্যবিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। উদ্দীপকের সোহেল একাই জমিতে চাষ করে এবং নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে। এখন তার দুই ছেলে বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হওয়ায় আপাতদৃষ্টিতে বলতে হবে তিনজন লোক কাজে রয়েছে। প্রকৃতপক্ষে দেখা যায়, ওই কৃষক একা যা উৎপাদন করত দুই ছেলেসহ উৎপাদনের পরিমাণ একই হয়। অতএব দেখা যাচ্ছে, অতিরিক্ত দুজন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। এর কারণ হলো তিনজন লোক একজনের কাজকে ভাগ করে নিচ্ছে। সুতরাং এ দুজন শ্রমিককে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকার বলে অভিহিত করা যায়। আর এ কারণেই উদ্দীপকের সোহেলের দুই ছেলের বেকারত্ব ছদ্মবেশী বেকারত্ব।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে সোহেলের দুই ছেলের বেকারত্বের প্রকৃতি নির্ণয় কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর