উৎপাদনের উপকরণ হিসেবে সুলতান মিয়ার ভূমিকা চিহ্নিত করে তার কাজের 'যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদনের উপকরণ হিসেবে সুলতান মিয়া সংগঠক হিসেবে ভূমিকা পালন করছে। কারণ সে খামার স্থাপন করে সেখানে উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনের যোগান দিচ্ছে এবং তদারকি করছে, যা সংগঠনের মধ্যে পড়ে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা- এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। উদ্দীপকের সুলতান মিয়া উপরিউক্ত কাজ সম্পদান করছে। তাই বলা যায়, উৎপাদনের উপকরণ হিসেবে সে সংগঠক হিসেবে ভূমিকা পালন করছে এবং তার এ কাজ যথার্থ।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উৎপাদনের উপকরণ হিসেবে সুলতান মিয়ার ভূমিকা চিহ্নিত করে তার কাজের 'যথ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর