মনিরের প্রথম দিকের বেকারত্বের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মনিরের প্রথম দিকের বেকারত্বকে ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। কেননা মনির তার বাবার সাথে কৃষিকাজ করলেও উৎপাদনের কোনো পরিবর্তন হয় না, যা ছদ্মবেশী বেকারত্বকে নির্দেশ করে। যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য এরূপ শ্রমিককে ছদ্ম বেকারত্ব বলা হয়। অর্থাৎ, কোনো একটি কাজে নিয়োজিত শ্রমিকের যে উৎপাদনশীলতা, এর পরও তাকে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হলে আপাতদৃষ্টিতে অতিরিক্ত শ্রমিককে কর্মক্ষম মনে হলেও এদের কোনো প্রান্তিক উৎপাদন নেই। যেমন- উদ্দীপকের ফারুক সাহেব এককভাবে ধান উৎপাদনে শ্রম নিয়োগ করে যে পরিমাণ ধান পেত, তার বড় ছেলে তার সাথে যোগ দেওয়ার ফলেও এর কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে ফারুক সাহেবের বড় ছেলে আপাতদৃষ্টিতে কর্মে নিযুক্ত মনে হলেও তার কোনো প্রান্তিক উৎপাদন নেই। এজন্য তার ছেলে মনিরকে ছদ্ম বেকারত্ব বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
মনিরের প্রথম দিকের বেকারত্বের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর