X ও Y দুই ধরনের বাজারের মধ্যে কোনটিতে ক্রেতা অধিক লাভবান হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] দ্বারা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং 'Y [গণিত] দ্বারা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার নির্দেশ করা হয়েছে। ক্রেতার লাভবান হওয়ার দিক হতে এ উভয় বাজারের মধ্যে তুলনা করা হলো- ১. 'X [গণিত] বাজারে দ্রব্য অভিন্ন হওয়ায় ক্রেতা যেকোনো বিক্রেতার নিকট হতে তা কিনতে পারে। কিন্তু Y বাজারে তা সম্ভব নয়। কেননা," এক্ষেত্রে প্রত্যেক বিক্রেতার দ্রব্য মান ও গুণে ভিন্ন। ২. 'X [গণিত] বাজারে দ্রব্য সম্পর্কে ক্রেতা পূর্ণজ্ঞাত থাকে বিধায় ঠকার সম্ভাবনা নেই। Y বাজারে দ্রব্য সম্পর্কে পূর্ণজ্ঞান না থাকায় ভোক্তা ঠকতে পারেন। ৩. 'X [গণিত] বাজারে সমজাতীয় দ্রব্য বিক্রয় হয়। ফলে ক্রেতা দ্রব্যের গুণ ও মানের ব্যাপারে নিশ্চিত থাকে, যা Y বাজারে সম্ভব নয়। ৪. 'X [গণিত] বাজারে দ্রব্যের দাম একই থাকায় ক্রেতা খরচের ব্যাপারে নিশ্চিত থাকে, যা খরচ হিসাব ও বাজেটের জন্য সহজ। অপরদিকে দ্রব্যের দাম সম্পর্কে নিশ্চিত না থাকায় ক্রেতাকে Y বাজারে বাজেট কাটছাট করতে হয়। ৫. 'X [গণিত] বাজারে বিক্রেতা দাম প্রভাবিত করতে পারে না বিধায় ক্রেতা অপেক্ষাকৃত কম দামে দ্রব্য কিনতে পারে। কিন্তু Y বাজারে বিক্রেতা দাম প্রভাবিত করতে পারে বলে ক্রেতাকে অপেক্ষাকৃত বেশি দামে দ্রব্য কিনতে হয়। সুতরাং অপেক্ষাকৃতভাবে 'Y [গণিত] বাজারের তথা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের চেয়ে 'X [গণিত] বাজারে তথা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা অধিকতর লাভবান হবেন।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
X ও Y দুই ধরনের বাজারের মধ্যে কোনটিতে ক্রেতা অধিক লাভবান হয়? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর