শেয়ারFacebookWhatsApp

রাজুর দক্ষতা কি মনুষ্যসৃষ্ট সম্পদ বা মানবিক সম্পদ? বিশ্লেষণ কর।

উত্তর: রাজুর দক্ষতা মানবিক সম্পদ। উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার। যথা- ১. প্রাকৃতিক সম্পদ, ২. মানবিক সম্পদ ও ৩. উৎপাদিত সম্পদ। ১. প্রাকৃতিক সম্পদ: প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন-ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী ইত্যাদি। ২. মানবিক সম্পদ: মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন- শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। ৩. উৎপাদিত সম্পদ: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন-কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ। উদ্দীপকের আলোকে বলা যায় রাজুর গাড়ি কারখানার একজন দক্ষ শ্রমিক। অতএব এটি একটি মানবিক সম্পদ।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

রাজুর দক্ষতা কি মনুষ্যসৃষ্ট সম্পদ বা মানবিক সম্পদ? বিশ্লেষণ কর।

উদ্দীপক

রাজু গাড়ি কারখানার একজন দক্ষ শ্রমিক। সে তাঁর দক্ষতা অর্জন করেছে বলিষ্ঠ উদ্যোগ ও নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে। আমাদের দেশে যতটুকু সম্পদ রয়েছে তার সুষ্ঠু ব্যবহারে সকলের যত্নব্লান হওয়া উচিত।

Combined · 2017

উত্তর

সম্পদ হলো সেই জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়।

উত্তর

অর্থনীতিবিদদের নিকট সব জিনিস সম্পদ নয়। সম্পদ হতে হলে তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। যেসব দ্রব্যের উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা আছে তাকে সম্পদ বলে। উপযোগ বলতে বোঝায় দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা। অপ্রাচুর্যতা হলো চাহিদার তুলনায় যোগান সীমিত। হস্তান্তরযোগ্যতা হলো হাত বদলের ক্ষমতা। বাহ্যিকতা হলো বাহ্যিক রূপ থাকতে হবে। প্রধান বৈশিষ্ট্য 'উপযোগ' লিখলেও হবে।

উত্তর

রাজুর দক্ষতা মানবিক সম্পদ। উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার। যথা- ১. প্রাকৃতিক সম্পদ, ২. মানবিক সম্পদ ও ৩. উৎপাদিত সম্পদ। ১. প্রাকৃতিক সম্পদ: প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন-ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী ইত্যাদি। ২. মানবিক সম্পদ: মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন- শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। ৩. উৎপাদিত সম্পদ: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন-কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ। উদ্দীপকের আলোকে বলা যায় রাজুর গাড়ি কারখানার একজন দক্ষ শ্রমিক। অতএব এটি একটি মানবিক সম্পদ।

উত্তর

বাংলাদেশের উন্নয়নে সম্পদের সুষ্ঠু ব্যবহারে দক্ষ মানবসম্পদ তৈরি প্রয়োজন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের গুরুত্বপূর্ণ খাত হলো কৃষি, শিক্ষা ও বাণিজ্য। এ খাতগুলোর উন্নয়নে প্রচুর সম্ভাবনা রয়েছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার হলো সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। দক্ষ মানবসম্পদ হলো বিভিন্ন কাজে পারদর্শী লোক। এছাড়া সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য শিক্ষাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। প্রশিক্ষণ : শিক্ষিত ও প্রশিক্ষিত দেশের জনবল অধিক উৎপাদন সক্ষম, প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি যেমন বেশি হয়, তেমনি কোনো কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে। খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করতে হবে। উদ্দীপকের আলোকে বলা যায়, বাংলাদেশের উন্নয়নে সম্পদের সুষ্ঠু ব্যবহারে রাজুর মতো দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ তৈরি করা বিশেষ প্রয়োজন।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।