মি. ডেভিডের মতো উদ্যোক্তাকে 'শিল্পাধিনায়ক' আখ্যায়িত করা যায়। কারণ ব্যাখ্যা কর।
উত্তর: মি. ডেভিডের মতো একজন উদ্যোক্তাকে শিল্পাধিনায়ক আখ্যায়িত করা যায়। কারণ তাকে সংগঠন সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের বিভিন্ন উপাদান কাজে লাগিয়ে যে ব্যক্তি উৎপাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা। একটি ভালো সংগঠনের কতকগুলো বৈশিষ্ট্য থাকে। তা হচ্ছে- ১. ব্যবসায়ের উদ্যোগ ও প্রকৃতি: সংগঠনের প্রথম ধাপে ব্যবসায়ের উদ্দেশ্য কী হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। উদ্দেশ্যসমূহের মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ তা নির্ধারণ করতে হয়। ২. ব্যবসায়ের কার্যাবলি নির্ধারণ: ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসায়ের সমগ্র কার্যাবলি বিশ্লেষণ করা হয়। উৎপাদন, ক্রয়-বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক নিয়োগ, শ্রমিক-মালিক সম্পর্ক ইত্যাদি। ৩. কার্যাবলির বিভাগ: কার্যাবলি বিশ্লেষণের পর কাজের ধরণ ও উদ্দেশ্যের মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। যেমন- উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, হিসাবরক্ষণ বিভাগ, প্রচার বিভাগ ইত্যাদি। ৪. কর্তব্য বণ্টন: অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে ও উপবিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজই দেওয়া হয়। ৫. কর্তৃত্ব ও ভার বণ্টন: অধস্তন-কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকবে। উদ্দীপকের আলোকে দেখা যায়, মি. ডেভিড-এর মধ্যে উপরিউক্ত গুণাবলি রয়েছে। সেহেতু তাকে শিল্পধিনায়ক আখ্যায়িত করা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
মি. ডেভিডের মতো উদ্যোক্তাকে 'শিল্পাধিনায়ক' আখ্যায়িত করা যায়। কারণ ব…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর