উদ্দীপকে জনাব আলীর স্ত্রীর পরামর্শে মুরগির খামার করার ক্ষেত্রে অর্থনীতির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলীর স্ত্রীর পরামর্শে মুরগির খামার করার ক্ষেত্রে মুরগির খামার করার ক্ষেত্রে অর্থনীতির চয়ন, ধারণাটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের জনাব আলীর একখণ্ড জমিতে সে গরুর খামার করতে চেয়েছিল; কিন্তু তার স্ত্রী সেখানে মুরগির খামার করতে বলল। এখন তিনি জমিটিতে কী করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। কারণ সেখানে সে গরুর খামার অথবা মুরগির খামার যেকোনো একটি করতে পারবেন। কোন খামার করবেন তার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই অর্থনীতিতে নির্বাচন বা চয়ন। সে মুরগির খামার করলেন বা মুরগির খামার চয়ন করলেন। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয়। এটি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। সুতরাং দেখা যায়, জনাব আলীর মুরগির খামার করার ক্ষেত্রে অর্থনীতির চয়ন ধারণাটির প্রতিফলন ঘটেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে জনাব আলীর স্ত্রীর পরামর্শে মুরগির খামার করার ক্ষেত্রে অর্থ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর