উদ্দীপকে সেলিমের কর্মরত সংস্থাটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সেলিমের কর্মরত সংস্থাটি হলো ব্র্যাক। কেননা তার কর্মরত প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এবং সেটি বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, যা ব্র্যাককে নির্দেশ করে। ব্র্যাক ছাড়াও অনেক এনজিও আছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যাদের অবদান অপরিসীম। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও হলো ব্র্যাক। দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য বিশেষত মহিলা ও মেয়েদের জন্য সংস্থাটি দেশের ৭০ হাজার গ্রাম এবং ২০০০ বস্তিতে কাজ করে থাকে। সংস্থাটি ঋণদান কর্মসূচি ছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, অতি দরিদ্র, চরবাসী, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ শুরুতে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সংযুক্ত সেল হিসেবে কাজ করে। বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে তৃণমূল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ শুরু করে ১৯৮৫ সালে। আশা ১৯৯২ সাল হতে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে। ক্ষুদ্র ঋণদানকারী সংস্থার মধ্যে আশা হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন ও সম্প্রসারণের একমাত্র সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বগুড়া, রাজশাহীসহ অন্য বড় বড় শহরের বস্তির দুস্থ মহিলাদেরও ঋণদান করে থাকে। টেকসই সামাজিক উন্নয়ন ঘটাতে ১৯৮৬ সালে আত্মপ্রকাশ ঘটে এসএসএসের। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে টেকসই গ্রামীণ সঞ্চয় ও ঋণ কর্মসূচি নিয়ে কাজ করছে ব্যুরো বাংলাদেশ। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, এদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে সেলিমের কর্মরত সংস্থাটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে দারিদ্র্য …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর