উপরের ছক থেকে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রের OX অক্ষে শ্রম নিয়োগ এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়। MP রেখা হলো প্রান্তিক উৎপাদন রেখা। উদ্দীপকে ১ বিঘা জমিতে প্রথম একক শ্রম নিয়োগ করলে ৫ মণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। দ্বিতীয় একক শ্রম নিয়োগ করলে ৬ মণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। তৃতীয় একক শ্রম নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হয় ৪ মণ। যখন চতুর্থ একক শ্রম নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ হয় ২ মণ। এখন ৫ম একক শ্রমিক নিয়োগ প্রান্তিক উৎপাদন হয় শূন্য। চিত্র হতে লক্ষণীয়, দ্বিতীয় এককের পর হতে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। চিত্রে MP রেখায় খ বিন্দুর পর হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন নির্দেশিত হয়েছে। সুতরাং কোনো নির্দিষ্ট জমিতে ক্রমাগত অধিক পরিমাণে শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। তবে প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট বিন্দুর পরে ক্রমশ হ্রাস পায়। উৎপাদনের এ নিয়মটিই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উপরের ছক থেকে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি…
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
চিত্রের OX অক্ষে শ্রম নিয়োগ এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়। MP রেখা হলো প্রান্তিক উৎপাদন রেখা। উদ্দীপকে ১ বিঘা জমিতে প্রথম একক শ্রম নিয়োগ করলে ৫ মণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। দ্বিতীয় একক শ্রম নিয়োগ করলে ৬ মণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। তৃতীয় একক শ্রম নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হয় ৪ মণ। যখন চতুর্থ একক শ্রম নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ হয় ২ মণ। এখন ৫ম একক শ্রমিক নিয়োগ প্রান্তিক উৎপাদন হয় শূন্য।
চিত্র হতে লক্ষণীয়, দ্বিতীয় এককের পর হতে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। চিত্রে MP রেখায় খ বিন্দুর পর হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন নির্দেশিত হয়েছে। সুতরাং কোনো নির্দিষ্ট জমিতে ক্রমাগত অধিক পরিমাণে শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। তবে প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট বিন্দুর পরে ক্রমশ হ্রাস পায়। উৎপাদনের এ নিয়মটিই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।উত্তর