উদ্দীপকে পরের বছর জনাব আলীর মাছ চাষ করার ক্ষেত্রে অর্থনীতির যে ধারণাটি প্রতিফলিত হয় তা অর্থনীতিকে সমৃদ্ধ করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরের বছর জনাব আলীর মাছ চাষ করার ক্ষেত্রে অর্থনীতিতে বিনিয়োগ ধারণাটি প্রতিফলিত হয়েছে। কেননা জনাব আলী তার মুরগির খামারের আয় থেকে সঞ্চয় করে সেই সঞ্চয় দ্বারা মাছ চাষ শুরু করলেন, যাকে অর্থনীতির ভাষায় বিনিয়োগ বলে। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঙ্কিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। ধরা যাক, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। সুতরাং দেখা যায়, জনাব আলীর পরের বছর মাছ চাষ করার ক্ষেত্রে অর্থনীতির বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে এবং তা অর্থনীতিকে সমৃদ্ধ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে পরের বছর জনাব আলীর মাছ চাষ করার ক্ষেত্রে অর্থনীতির যে ধারণ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর