বাদশা মিয়ার জমিতে আশানুরূপ ফসল উৎপাদন না হওয়ার কারণটি ব্যাখ্যা কর।
উত্তর: বাদশা মিয়ার জমিতে আশানুরূপ ফসল উৎপাদন না হওয়ার কারণ পুরাতন পদ্ধতির চাষাবাদ পদ্ধতি। বাংলাদেশের কৃষিক্ষেত্রে পুরাতন পদ্ধতির চাষাবাদ প্রচলিত। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও এখানকার কৃষি ব্যবস্থা অত্যন্ত অনুন্নত ও ত্রুটিপূর্ণ। বাংলাদেশের অধিকাংশ কৃষক এখনও প্রাচীন ও অবৈজ্ঞানিক পন্থায় চাষাবাদ করে। উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি, উন্নত সরঞ্জাম ও উপকরণ ইত্যাদির ব্যবহার নেই বললেই চলে। ফলে উৎপাদনের পরিমাণ তেমন বাড়ে না। উন্নত উৎপাদন পদ্ধতি ও কৃষি উপকরণের সাথে এ দেশের বেশিরভাগ কৃষকের প্রত্যক্ষ পরিচয় নেই বললেই চলে। উদ্দীপকে দেখা যায়, বাদশা মিয়ার জমিতে আশানুরূপ ফসল। উৎপাদন হয় না। এর কারণ সে পুরাতন পদ্ধতিতে চাষাবাদ করে।। তাই বলা যায়, পুরাতন পদ্ধতির চাষাবাদের কারণে বাদশা মিয়ার জমিতে আশানুরূপ ফসল উৎপাদন হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
বাদশা মিয়ার জমিতে আশানুরূপ ফসল উৎপাদন না হওয়ার কারণটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর