শেয়ারFacebookWhatsApp

উৎপাদন প্রক্রিয়ায় মি. ডেভিডের মতো সংগঠকের বিকাশ দেশের উন্নয়নের সহায়ক মতামত দাও।

উত্তর: উৎপাদন প্রক্রিয়ায় মি. ডেভিডের মতো সংগঠকের বিকাশ দেশের উন্নয়নের সহায়ক। মি. ডেভিড একজন দক্ষ উদ্যোক্তা। তিনি উৎপাদন প্রক্রিয়ার জন্য খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। তিনি দক্ষ এবং সাহসীও বটে। তিনি উৎপাদনের যাবতীয় উপকরণের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন। উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন মি. ডেভিড। ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্নজন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করেছেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। সংগঠন হচ্ছে ব্যবসায়ের মূল ভিত্তি। উদ্দীপকের আলোকে বলা যায়, মি. ডেভিড একজন দক্ষ সংগঠক ও ভালো উদ্যোক্তা। তিনি যাবতীয় উপকরণে সমন্বয় সাধন করতে পারেন। সংগঠনের বিকাশ ঘটিয়ে তিনি দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে পারেন। এভাবে মি. ডেভির্ডে-এর মতো আরও অধিক সংখ্যক উদ্যোক্তা ও সংগঠনের বিকাশ ঘটলে দেশের উন্নয়নের সহায়ক হবে।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

উৎপাদন প্রক্রিয়ায় মি. ডেভিডের মতো সংগঠকের বিকাশ দেশের উন্নয়নের সহায়…

উদ্দীপক

মি. ডেভিড একজন দক্ষ উদ্যোক্তা। তিনি উৎপাদন প্রক্রিয়ার জন্য খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। তিনি শুধু দক্ষ নন সাহসীও বটে। উৎপাদন প্রক্রিয়ায় উদ্যোক্তা হিসেবে যাবতীয় উপকরণের সমন্বয় সাধন করে সফল হয়েছেন।

Combined · 2017

উত্তর

উৎপাদন প্রক্রিয়ায় যাবতীয় উপকরণসমূহের সমন্বয় সাধন যিনি করেন তাকে উদ্যোক্তা বলা হয়।

উত্তর

সংগঠন বলতে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে বোঝায়। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। যেমন-শরবত তৈরি করতে পানি, চিনি, লেবু ইত্যাদির উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করা যায়। আর এ কাজটি করে থাকে সংগঠন। সংগঠন দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি সম্ভব হয় না।

উত্তর

মি. ডেভিডের মতো একজন উদ্যোক্তাকে শিল্পাধিনায়ক আখ্যায়িত করা যায়। কারণ তাকে সংগঠন সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের বিভিন্ন উপাদান কাজে লাগিয়ে যে ব্যক্তি উৎপাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা। একটি ভালো সংগঠনের কতকগুলো বৈশিষ্ট্য থাকে। তা হচ্ছে- ১. ব্যবসায়ের উদ্যোগ ও প্রকৃতি: সংগঠনের প্রথম ধাপে ব্যবসায়ের উদ্দেশ্য কী হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। উদ্দেশ্যসমূহের মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ তা নির্ধারণ করতে হয়। ২. ব্যবসায়ের কার্যাবলি নির্ধারণ: ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসায়ের সমগ্র কার্যাবলি বিশ্লেষণ করা হয়। উৎপাদন, ক্রয়-বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক নিয়োগ, শ্রমিক-মালিক সম্পর্ক ইত্যাদি। ৩. কার্যাবলির বিভাগ: কার্যাবলি বিশ্লেষণের পর কাজের ধরণ ও উদ্দেশ্যের মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। যেমন- উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, হিসাবরক্ষণ বিভাগ, প্রচার বিভাগ ইত্যাদি। ৪. কর্তব্য বণ্টন: অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে ও উপবিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজই দেওয়া হয়। ৫. কর্তৃত্ব ও ভার বণ্টন: অধস্তন-কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকবে। উদ্দীপকের আলোকে দেখা যায়, মি. ডেভিড-এর মধ্যে উপরিউক্ত গুণাবলি রয়েছে। সেহেতু তাকে শিল্পধিনায়ক আখ্যায়িত করা যায়।

উত্তর

উৎপাদন প্রক্রিয়ায় মি. ডেভিডের মতো সংগঠকের বিকাশ দেশের উন্নয়নের সহায়ক। মি. ডেভিড একজন দক্ষ উদ্যোক্তা। তিনি উৎপাদন প্রক্রিয়ার জন্য খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। তিনি দক্ষ এবং সাহসীও বটে। তিনি উৎপাদনের যাবতীয় উপকরণের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন। উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন মি. ডেভিড। ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্নজন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করেছেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। সংগঠন হচ্ছে ব্যবসায়ের মূল ভিত্তি। উদ্দীপকের আলোকে বলা যায়, মি. ডেভিড একজন দক্ষ সংগঠক ও ভালো উদ্যোক্তা। তিনি যাবতীয় উপকরণে সমন্বয় সাধন করতে পারেন। সংগঠনের বিকাশ ঘটিয়ে তিনি দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে পারেন। এভাবে মি. ডেভির্ডে-এর মতো আরও অধিক সংখ্যক উদ্যোক্তা ও সংগঠনের বিকাশ ঘটলে দেশের উন্নয়নের সহায়ক হবে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।