সেমিনারে অংশ নেওয়ার পর বাদশা মিয়ার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তুমি কি মনে কর? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, সেমিনারে অংশ নেওয়ার পর বাদশা মিয়ার কৃষি উৎপাদন বেশি হবে বলে আমি মনে করি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাদশা মিয়ার কৃষি উৎপাদন বৃদ্ধি করবে। উন্নততর উৎপাদন পদ্ধতির আওতায় আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, পরিমিত পানিসেচ ইত্যাদির সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করাকে কৃষিতে আধুনিক প্রযুক্তি বলে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, বাদশা মিয়া কৃষিবিষয়ক সেমিনারে অংশ গ্রহণ করে এবং কৃষিবিষয়ক উপদেশ ও জ্ঞান লাভ করে। কৃষিতে অধিক উৎপাদনের জন্য সে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারের পরিমিত ব্যবহার কৃষির ফলন কয়েকগুণ বাড়াতে পারে। পোকামাকড়ের আক্রমণ ও শস্যরোগের দরুন যাতে ফসল নষ্ট না হয় সে জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা প্রয়োজন। সুষ্ঠুভাবে কৃষিকাজ পরিচালনার জন্য জমিতে প্রয়োজনমাফিক পানিসেচ একান্ত দরকার। বাদশা মিয়া নতুন উদ্যোগে কৃষিকাজ শুরু করেন বলে তার কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
সেমিনারে অংশ নেওয়ার পর বাদশা মিয়ার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তুমি…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর