সেবাগত উপযোগ ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে, তাকে সেবাগত উপযোগ বলে। সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের নিজ নিজ দক্ষতা ও শ্রমের মাধ্যমে অন্যের অভাব মোচন করে থাকেন। যেমন- শিক্ষক শিক্ষাদান করেন, ডাক্তার চিকিৎসা সেবা দেন। এগুলোর কোনো বস্তুগত বা বাহ্যিক রূপ না থাকলেও এগুলো মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম হওয়ায় অর্থনীতিতে এগুলোকে সেবাগত উপযোগ হিসেবে গণ্য করা হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
সেবাগত উপযোগ ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর