নার্সের সেবা উৎপাদনের কোন উপকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: নার্সের সেবা উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ 'শ্রম'-কে নির্দেশ করে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে শুধু কায়িক পরিশ্রমই শ্রম নয়, বরং সেবা প্রদানের উদ্দেশ্যে করা মানসিক ও শারীরিক প্রচেষ্টাকেও অর্থনীতিতে শ্রম হিসেবে গণ্য করা হয়। একজন নার্স হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে যে শারীরিক ও মানসিক পরিশ্রম করেন, তা মানুষের সরাসরি উপকারে আসে এবং এর বিনিময়ে অর্থ প্রদান করতে হয় বা নার্সের সেবার বিনিময় মূল্য আছে। তাই অর্থনীতিতে এটি শ্রমের অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
নার্সের সেবা উৎপাদনের কোন উপকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর