উদ্দীপকে বর্ণিত সূচি হতে উৎপাদনের বিভিন্ন স্তরের গড় উৎপাদন নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের সূচি হতে উৎপাদনের বিভিন্ন স্তরের মোট উৎপাদনকে (TP) শ্রমের পরিমাণ দিয়ে ভাগ করে গড় উৎপাদন (AP) নির্ণয় করে পূর্ণাঙ্গ সূচিটি নিচে দেওয়া হলো— [চিত্র] মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান (শ্রমিক) দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ শ্রম নিয়োগের ফলে গড়ে যে উৎপাদন আসে, তা-ই গড় উৎপাদন। উদ্দীপকের সূচিতে দেখা যায়, স্থির ভূমিতে (১ একর) শ্রমিকের নিয়োগ ১ থেকে ২ এককে বৃদ্ধি করা হলে গড় উৎপাদন ২০ থেকে বেড়ে ২২ মণ হয়। কিন্তু এরপর শ্রমিকের পরিমাণ ৩ ও ৪ এককে উন্নীত করলে মোট উৎপাদন বাড়লেও গড় উৎপাদন হ্রাস পেয়ে যথাক্রমে ২১ এবং ১৯ মণ হয়। অর্থাৎ, শ্রম বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে গড় উৎপাদন বাড়লেও একটি নির্দিষ্ট স্তরের পর তা ক্রমান্বয়ে কমতে থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সূচি হতে উৎপাদনের বিভিন্ন স্তরের গড় উৎপাদন নির্ণয়…
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান (শ্রমিক) দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ শ্রম নিয়োগের ফলে গড়ে যে উৎপাদন আসে, তা-ই গড় উৎপাদন।
উদ্দীপকের সূচিতে দেখা যায়, স্থির ভূমিতে (১ একর) শ্রমিকের নিয়োগ ১ থেকে ২ এককে বৃদ্ধি করা হলে গড় উৎপাদন ২০ থেকে বেড়ে ২২ মণ হয়। কিন্তু এরপর শ্রমিকের পরিমাণ ৩ ও ৪ এককে উন্নীত করলে মোট উৎপাদন বাড়লেও গড় উৎপাদন হ্রাস পেয়ে যথাক্রমে ২১ এবং ১৯ মণ হয়। অর্থাৎ, শ্রম বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে গড় উৎপাদন বাড়লেও একটি নির্দিষ্ট স্তরের পর তা ক্রমান্বয়ে কমতে থাকে।উত্তর