সবুর মিয়ার গম উৎপাদন অর্থনীতির কোন বিধিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: সবুর মিয়ার গম উৎপাদন অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরো বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উদ্দীপকের সূচিতে দেখা যায়, ১ বিঘা জমিতে ২০ জন শ্রমিক নিয়োগ করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় ৬০ কুইন্টাল। ২১ জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন ১২৫ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন (১২৫ – ৬০) = ৬৫ কুইন্টাল হয়। একইভাবে শ্রমিক নিয়োগ বাড়িয়ে ২২, ২৩ ও ২৪ করা হলে মোট উৎপাদন যথাক্রমে ১৮০, ২২৫ ও ২৫০ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে (১৮০ – ১২৫) = ৫৫, (২২৫ – ১৮০) = ৪৫ ও (২৫০ – ২২৫) = ২৫ কুইন্টাল হয়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাই বলা যায়, সবুর মিয়ার গম উৎপাদন অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
সবুর মিয়ার গম উৎপাদন অর্থনীতির কোন বিধিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উপরের সূচিতে দেখা যায়, ২০ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ৬০ কুইন্টাল এবং গড় উৎপাদন ৩ কুইন্টাল। ২১ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ৬০ কুইন্টাল থেকে বেড়ে ৬৫ কুইন্টাল এবং গড় উৎপাদন ৫.৯৫ কুইন্টাল হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন উভয়ই বাড়ে। ২২ জন শ্রমিক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন কমে ৫৫ কুইন্টাল হয়। কিন্তু গড় উৎপাদন ৫.৯৫ কুইন্টাল থেকে বেড়ে ৮.১৮ কুইন্টাল হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কমলে গড় উৎপাদন বাড়ে। শ্রমিক নিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৩ জন করা হলে প্রান্তিক উৎপাদন কমে ৪৫ কুইন্টাল এবং গড় উৎপাদন বেড়ে ৯.৭৮ কুইন্টাল হয়। ২৪ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন সর্বনিম্ন ২৫ কুইন্টাল এবং গড় উৎপাদন সর্বোচ্চ ১০.৪২ কুইন্টাল হয়।