ব্যক্তিগত ও সামাজিক ব্যয় ভিন্ন হয় কেন?
উত্তর: ব্যক্তিগত ব্যয় বলতে কোনো ফার্ম বা উৎপাদনকারীর নিজস্ব প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের সমষ্টিকে বোঝায়। অন্যদিকে, এই উৎপাদন বা ভোগের কারণে সমাজের অন্যান্য মানুষের যে পরোক্ষ ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ বাবদ ব্যয়কে সামাজিক ব্যয় বলে। যেমন- একটি ইটভাটার মালিকের ব্যক্তিগত ব্যয়ে শুধু কাঁচামাল বা শ্রমিকের মজুরি হিসাব করা হয়। কিন্তু ইটভাটার ধোঁয়ায় চারপাশের মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয়, তা সামাজিক ব্যয়ের অন্তর্ভুক্ত। সামাজিক ব্যয়ে ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও, ব্যক্তিগত ব্যয়ে সমাজের এই পরোক্ষ ক্ষতি অন্তর্ভুক্ত থাকে না বলেই এরা পরস্পর থেকে ভিন্ন হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
ব্যক্তিগত ও সামাজিক ব্যয় ভিন্ন হয় কেন?
উত্তর