শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এর 'খ' ব্যক্তিকে অর্থনীতির ভাষায় আমরা কী বলতে পারি? বিশ্লেষণ কর।

উত্তর: ঘটনা-২ এর 'খ' ব্যক্তিকে অর্থনীতির ভাষায় আমরা উদ্যোক্তা বা সংগঠক বলতে পারি। উদ্যোক্তা বা সংগঠক হলেন সেই ব্যক্তি, যিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন- ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ করে সেগুলোর মধ্যে দক্ষ সমন্বয় সাধন করেন এবং পরিকল্পনার মাধ্যমে পুরো উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করেন। তিনি শুধু উপকরণ ব্যবস্থাপনা করেন না, বরং নিজ উদ্যোগে ঝুঁকি গ্রহণ করে উৎপাদনকে সফলতার দিকে এগিয়ে নেন। উৎপাদন ব্যবস্থায় দায়িত্ব বিভাজন থাকলেও একটি দক্ষ সংগঠক ছাড়া সেই দায়িত্বগুলো কার্যকরভাবে পালন করা সম্ভব নয়। কারণ, সংগঠন ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় সময়, সম্পদ ও শ্রমের সঠিক ব্যবহার নিশ্চিত হয় না এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় না। একজন উদ্যোক্তার কার্যকর নেতৃত্বই উৎপাদনের সফলতা এবং অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, 'খ' ব্যক্তি শ্রমিকদের কাজ তদারকি ও সমন্বয় সাধন করেন, যা সংগঠকের অন্যতম কাজ। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ঝুঁকিও বহন করেন। এছাড়া দক্ষ পরিচালনার কারণে গরুর খামারের পাশাপাশি হাঁস-মুরগির খামারও গড়ে তোলেন। এটি প্রমাণ করে যে, তিনি একজন সফল উদ্যোক্তা, যিনি সংগঠন উপকরণ হিসেবে কাজ করেছেন এবং উৎপাদনের প্রসার ও আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

ঘটনা-২ এর 'খ' ব্যক্তিকে অর্থনীতির ভাষায় আমরা কী বলতে পারি? বিশ্লেষণ…

উদ্দীপক

ঘটনা-১ : 'ক' ব্যক্তি একজন ধান ব্যবসায়ী। তিনি ধানের মৌসুমে প্রচুর ধান ক্রয় করেন এবং কয়েক মাস পর বেশি দামে বিক্রি করে - লাভবান হন। ঘটনা-২ : 'খ' ব্যক্তির একটি গরুর খামার আছে। তিনি তার খামারে শ্রমিকদের কাজ তদারকি ও সমন্বয় সাধনসহ বিভিন্ন ধরনের ঝুঁকি বহন করেন। দক্ষ পরিচালনার কারণে তিনি গরুর খামারের পাশাপাশি হাঁস-মুরগির খামারও গড়ে তোলেন।

Comilla · 2025

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।

উত্তর

বৃষ্টিপাত ও আবহাওয়া উৎপাদনের ভূমি উপকরণ। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন- জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, বৃষ্টিপাত ও আবহাওয়া উৎপাদনের ভূমি উপকরণ।

উত্তর

ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ সময়গত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। -যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এ সময়ে ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। উদ্দীপকের ঘটনা-১ এ 'ক' ব্যক্তি ধানের মৌসুমে প্রচুর ধান ক্রয় করেন এবং কয়েক মাস পর বেশি দামে বিক্রি করে লাভবান হন। এক্ষেত্রে লক্ষ করা যায়, 'ক' ব্যক্তি সময়ের ব্যবধানে ধানের দাম বৃদ্ধি পেয়েছে বলে সে লাভবান হয়েছে, যা সময়গত উপযোগকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ সময়গত উপযোগ সৃষ্টি করেছে।

উত্তর

ঘটনা-২ এর 'খ' ব্যক্তিকে অর্থনীতির ভাষায় আমরা উদ্যোক্তা বা সংগঠক বলতে পারি। উদ্যোক্তা বা সংগঠক হলেন সেই ব্যক্তি, যিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন- ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ করে সেগুলোর মধ্যে দক্ষ সমন্বয় সাধন করেন এবং পরিকল্পনার মাধ্যমে পুরো উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করেন। তিনি শুধু উপকরণ ব্যবস্থাপনা করেন না, বরং নিজ উদ্যোগে ঝুঁকি গ্রহণ করে উৎপাদনকে সফলতার দিকে এগিয়ে নেন। উৎপাদন ব্যবস্থায় দায়িত্ব বিভাজন থাকলেও একটি দক্ষ সংগঠক ছাড়া সেই দায়িত্বগুলো কার্যকরভাবে পালন করা সম্ভব নয়। কারণ, সংগঠন ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় সময়, সম্পদ ও শ্রমের সঠিক ব্যবহার নিশ্চিত হয় না এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় না। একজন উদ্যোক্তার কার্যকর নেতৃত্বই উৎপাদনের সফলতা এবং অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, 'খ' ব্যক্তি শ্রমিকদের কাজ তদারকি ও সমন্বয় সাধন করেন, যা সংগঠকের অন্যতম কাজ। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ঝুঁকিও বহন করেন। এছাড়া দক্ষ পরিচালনার কারণে গরুর খামারের পাশাপাশি হাঁস-মুরগির খামারও গড়ে তোলেন। এটি প্রমাণ করে যে, তিনি একজন সফল উদ্যোক্তা, যিনি সংগঠন উপকরণ হিসেবে কাজ করেছেন এবং উৎপাদনের প্রসার ও আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।