শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, মামুনের পরামর্শটি সঠিক ছিল? যুক্তিসহ মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মামুনের পরামর্শটি মূলত স্থানগত উপযোগ সৃষ্টি করে। আর স্থানগত উপযোগ সৃষ্টির এ পরামর্শটি অবশ্যই সঠিক ছিল। উৎপাদন বলতে মূলত বস্তু বা সেবার উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এ উৎপাদন বা উপযোগ সৃষ্টি কয়েক প্রকারে করা যায়। স্থানগত উৎপাদন তার অন্যতম। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর কদর বাড়ে। অর্থাৎ উপযোগ বাড়ে। কোনো দ্রব্য বা সেবার উপযোগের মধ্যে এরূপ স্থানান্তরের ফলে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হওয়াকে অর্থনীতিতে স্থানগত উৎপাদন বলে। উদ্দীপকে মামুন বান্দরবানের কাঠ দিয়ে তৈরি ফার্নিচার ঢাকায় নিয়ে গিয়ে বিক্রির পরামর্শ দিয়েছেন। বান্দরবানে যেখানে কাঠ প্রচুর এবং সস্তা, সেখানে ফার্নিচারের দাম কম। কিন্তু ঢাকায় কাঠ কম পাওয়া যায় এবং চাহিদা বেশি থাকায় ফার্নিচারের দাম বেশি। তাই কাঠ দিয়ে তৈরি ফার্নিচার ঢাকায় নিয়ে যাওয়া মানে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা। এর ফলে ব্যবসায়ী ভালো মুনাফা করতে পারে এবং পণ্যটি বেশি মূল্যবান হয়ে ওঠে। তাই মামুনের পরামর্শ যুক্তিযুক্ত এবং কার্যকর।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

তুমি কি মনে কর, মামুনের পরামর্শটি সঠিক ছিল? যুক্তিসহ মূল্যায়ন কর।

উদ্দীপক

আরিফ বান্দরবানে একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। সেখানে প্রচুর কাঠ পাওয়া যায় বিধায় ফার্নিচারের দাম খুবই কম। তার বন্ধু মামুন তাকে পরামর্শ দিলেন, স্থানীয় বাজারে ফার্নিচার বিক্রি না করে ঢাকায় নিয়ে বিক্রির জন্য। এতে ফার্নিচারের ভালো দাম পাওয়া যাবে।

Rajshahi · 2025

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন- জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত।

উত্তর

উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটি বাড়লে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

উত্তর

উদ্দীপকের আরিফের কাজটিতে রূপগত উপযোগ সৃষ্টি করে। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উৎপাদন বলে। অর্থাৎ কোনো দ্রব্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন করাই রূপগত পরিবর্তন। যেমন- কাঠ থেকে আসবাবপত্র তৈরি। একইভাবে সুতা থেকে তুলা, তন্তু বা বস্ত্র তৈরি করা হচ্ছে। আটা দিয়ে কখনো রুটি আবার কখনো বিস্কুট বা অন্য কোনো খাদ্যদ্রব্য বানানো হচ্ছে। এগুলো সবই মানুষের উপযোগ মেটানোর জন্য তৈরি করা হচ্ছে। এভাবে রূপ পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো রূপগত উপযোগ। উদ্দীপকের আরিফ কাঠ থেকে আসবাবপত্র তৈরি করে। এরূপ পরিবর্তন করে উপযোগ তৈরিকে রূপগত উপযোগ বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকের আরিফের কাজটিতে রূপগত উপযোগ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মামুনের পরামর্শটি মূলত স্থানগত উপযোগ সৃষ্টি করে। আর স্থানগত উপযোগ সৃষ্টির এ পরামর্শটি অবশ্যই সঠিক ছিল। উৎপাদন বলতে মূলত বস্তু বা সেবার উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এ উৎপাদন বা উপযোগ সৃষ্টি কয়েক প্রকারে করা যায়। স্থানগত উৎপাদন তার অন্যতম। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর কদর বাড়ে। অর্থাৎ উপযোগ বাড়ে। কোনো দ্রব্য বা সেবার উপযোগের মধ্যে এরূপ স্থানান্তরের ফলে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হওয়াকে অর্থনীতিতে স্থানগত উৎপাদন বলে। উদ্দীপকে মামুন বান্দরবানের কাঠ দিয়ে তৈরি ফার্নিচার ঢাকায় নিয়ে গিয়ে বিক্রির পরামর্শ দিয়েছেন। বান্দরবানে যেখানে কাঠ প্রচুর এবং সস্তা, সেখানে ফার্নিচারের দাম কম। কিন্তু ঢাকায় কাঠ কম পাওয়া যায় এবং চাহিদা বেশি থাকায় ফার্নিচারের দাম বেশি। তাই কাঠ দিয়ে তৈরি ফার্নিচার ঢাকায় নিয়ে যাওয়া মানে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা। এর ফলে ব্যবসায়ী ভালো মুনাফা করতে পারে এবং পণ্যটি বেশি মূল্যবান হয়ে ওঠে। তাই মামুনের পরামর্শ যুক্তিযুক্ত এবং কার্যকর।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।