ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ সময়গত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। -যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এ সময়ে ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। উদ্দীপকের ঘটনা-১ এ 'ক' ব্যক্তি ধানের মৌসুমে প্রচুর ধান ক্রয় করেন এবং কয়েক মাস পর বেশি দামে বিক্রি করে লাভবান হন। এক্ষেত্রে লক্ষ করা যায়, 'ক' ব্যক্তি সময়ের ব্যবধানে ধানের দাম বৃদ্ধি পেয়েছে বলে সে লাভবান হয়েছে, যা সময়গত উপযোগকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ সময়গত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
ঘটনা-১ এ 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর