চিত্রে মোট উৎপাদন রেখা চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। বিভিন্ন উপকরণের নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাই মোট উৎপাদন। উপকরণ ও উৎপাদনের সূচির আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা যায়। [চিত্র] চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ ও লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্ধারিত। চিত্রে TP হলো মোট উৎপাদন রেখা। শ্রমের বিভিন্ন একক ও উৎপাদনের সমন্বয় দ্বারা TP রেখা অঙ্কন করা হয়েছে। শ্রমের পরিমাণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। শ্রমের পরিমাণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। TP রেখার সর্বোচ্চ বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হয়। এরপর শ্রমের নিয়োগ বাড়ালে মোট উৎপাদন কমতে থাকে। এজন্য TP রেখা ডানদিকে নিম্নগামী হতে থাকে। এভাবে প্রাপ্ত TP রেখাই মূলত মোট উৎপাদন রেখা।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
চিত্রে মোট উৎপাদন রেখা চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ ও লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্ধারিত। চিত্রে TP হলো মোট উৎপাদন রেখা। শ্রমের বিভিন্ন একক ও উৎপাদনের সমন্বয় দ্বারা TP রেখা অঙ্কন করা হয়েছে। শ্রমের পরিমাণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। শ্রমের পরিমাণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। TP রেখার সর্বোচ্চ বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হয়। এরপর শ্রমের নিয়োগ বাড়ালে মোট উৎপাদন কমতে থাকে। এজন্য TP রেখা ডানদিকে নিম্নগামী হতে থাকে।
এভাবে প্রাপ্ত TP রেখাই মূলত মোট উৎপাদন রেখা।উত্তর
অন্যদিকে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন (MP) বলে। চিত্রের মাধ্যমে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করা হলো-
চিত্রে গড় উৎপাদন রেখা AP এবং প্রান্তিক উৎপাদন রেখা MP। চিত্রে দেখা যাচ্ছে, প্রথমে উৎপাদন বাড়তে থাকলে APও বাড়তে থাকে। আবার MP কমতে থাকলে APও কমতে থাকে। AP যখন সর্বোচ্চ হয় MP রেখা তখন AP রেখার সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। এরপর শ্রমের নিয়োগ বাড়ালে উৎপাদন 'আগের চাইতে কম হারে বাড়ে এবং AP কম হয়েছে। আরও শ্রমিক নিয়োগ করলে উৎপাদন আগের চেয়ে আরও কম হারে বৃদ্ধি পাবে।
তাই বলা যায়, AP এবং MP-এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।।