নোমানের খুলনায় মালটা বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নোমানের খুলনায় মালটা বিক্রয় স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, নোমান সাহেবের মালটা বাগানে মালাটার ফলন অনেক বেশি হলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে সে স্থানীয় বাজারে ভালো দাম পেয়ে খুলনায় নিয়ে গিয়ে বিক্রি করেন। এভাবে এক স্থানের মালটা স্থান পরিবর্তনের মাধ্যমে মালটার উপযোগ বৃদ্ধি পাচ্ছে, যা মূলত স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, নোমান সাহেবের কাজটি স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
নোমানের খুলনায় মালটা বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর