ঘটনা-১ এ লাবনির কাজটি অর্থনীতিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ লাবনির কাজটি অর্থনীতিতে স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, ফুলচাষি লাবনি এলাকায় ফুলের চাহিদা কম থাকায় সে তার উৎপাদিত ফুল পার্শ্ববর্তী জেলা শহরে এনে বিক্রি করে বেশ লাভবান হয়। এক্ষেত্রে এক স্থানের ফুল স্থান পরিবর্তনের মাধ্যমে ফুলের উপযোগ বৃদ্ধি পাচ্ছে, যা মূলত স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, লাবনির কাজটি অর্থনীতিতে স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
ঘটনা-১ এ লাবনির কাজটি অর্থনীতিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর