নোমান সাহেবকে কি একজন সফল সংগঠক বলা যায়? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, নোমান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায়। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন- কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা- এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকান্ডে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। একজন দক্ষ সংগঠক ছাড়া এরূপ দায়িত্ব বিভাজনের কাজ অসম্ভব। উদ্দীপকে নোমান সাহেব মালটা বাগান করার মাধ্যমে মালটা উৎপাদন করছে এবং বাজারজাত করছে। তিনি ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয় সাধন করে উৎপাদন কাজ পরিচালনা করে। তিনি শ্রমিক নিয়োগ করেন এবং তাদের দক্ষতা অনুযায়ী কাজ বণ্টন করেন। এসবই একজন সকল সংগঠকের কাজ। সুতরাং নোমান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
নোমান সাহেবকে কি একজন সফল সংগঠক বলা যায়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর