শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনের ফুলের তেমন কদর নেই। কিন্তু ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে। অর্থাৎ উপযোগ বাড়ে। ঘটনা-১ এ দেখা যায়, রতন মিয়া বগুড়ার বিখ্যাত দই ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করে। এতে তিনি আর্থিকভাবে লাভবান হয়। অর্থাৎ স্থান পরিবর্তনের মাধ্যমে তার দ্রব্যের উপযোগ বৃদ্ধি পেয়েছে, যা স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের কোন ধরনের উপযোগ সৃষ…

উদ্দীপক

ঘটনা-১: দই ব্যবসায়ী রতন মিয়া বগুড়ার বিখ্যাত দই ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকেন। এতে তিনি ব্যবসায়ের পাশাপাশি আর্থিকভাবে বেশ লাভবানও হয়ে ওঠেন। ঘটনা-২: এ বছর আলুর মৌসুমে বেশ আলুর ফলন হওয়াতে বাজারে দাম কম তাই কৃষক মনু মিয়া আলু বিক্রি না করে কিছুদিন আলু হিমাগারে সংরক্ষণ করে রাখেন। পরে দাম বাড়লে তিনি বেশি টাকায় আলু বিক্রি করেন।

Chittagong · 2024

উত্তর

উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন।

উত্তর

উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে, সেই পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয়। যেমন- মোটরগাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এজন্য সমাজকে স্বাস্থ্য ও চিকিৎসাবাবদ যে পরিমাণ ব্যয় বহন করতে হয়, তাকে সামাজিক ব্যয় বলে।

উত্তর

উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনের ফুলের তেমন কদর নেই। কিন্তু ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে। অর্থাৎ উপযোগ বাড়ে। ঘটনা-১ এ দেখা যায়, রতন মিয়া বগুড়ার বিখ্যাত দই ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করে। এতে তিনি আর্থিকভাবে লাভবান হয়। অর্থাৎ স্থান পরিবর্তনের মাধ্যমে তার দ্রব্যের উপযোগ বৃদ্ধি পেয়েছে, যা স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এ রতন মিয়ার কাজটি অর্থনীতিতে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।

উত্তর

"কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী”-উক্তিটি যথার্থ। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এই সময়ে ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুদ করে, ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। ঘটনা-২ এ বছর আলুর মৌসুমে বেশি আলুর ফলন হওয়াতে বাজারে দাম কম তাই কৃষক মনু মিয়া আলু বিক্রি না করে কিছুদিন আলু হিমাগারে সংরক্ষণ করে রাখেন। পরে দাম বাড়লে বেশি টাকায় আলু বিক্রি করে, এতে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তিনি ন্যায্য দাম পাওয়ার জন্য তার উৎপাদিত আলু সংরক্ষণ করে। এতে সময়ের ব্যবধানে দ্রব্যের দাম বেড়ে যায়। আর যখন দাম বাড়ে তখন তার সমস্ত আলু বিক্রি করে। ফলে কৃষক মনু মিয়া আলুর ন্যায্য দাম পায়। যদি সে আলু সংরক্ষণ না করে কম দামেই বিক্রি করত তাহলে সে দ্রব্যের ন্যায্য মূল্য পেত না। সুতরাং বলা যায়, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী এবং যথার্থ।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।