শেয়ারFacebookWhatsApp

মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উক্তিটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা বা সংগঠকগণ কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োগযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করে থাকেন। আর পরিধি বৃদ্ধির সাথে তারা তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের মি. আল আমিন একজন দক্ষ সংগঠক। তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের মতো একটি দরিদ্র ও অনুন্নত দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তাগণ দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তা শ্রেণির উত্থানে ব্যক্তিগত উদ্যোগের প্রতি সরকারকেও বিশেষ প্রণোদনা দেওয়া উচিত, যাতে সহজে তারা ব্যবসায় শুরু করতে পারে। এজন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সুতরাং বলা যায়, মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক …

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'মি. আল আমিনের একটি মিষ্টির দোকান ও কারখানা আছে। সেখানে ৩০ জন কর্মচারী কাজ করে। কর্মচারীদের মধ্যে শ্রমবিন্যাস এবং তার দক্ষ নেতৃত্বে প্রতিবছর প্রচুর লাভ হয়। দৃশ্যকল্প-২ : মি. আসগর তার ১ বিঘা ধানক্ষেতে সার প্রয়োগ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়। question image

Rajshahi · 2024

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে।

উত্তর

কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি। আবার এ সময় ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- question image question image চিত্রে ভুমি অক্ষে সার এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১০ মণ, যার সমন্বয় বিন্দু a। ২ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১৪ মণ, যার সমন্বয় বিন্দু b। ৩ ও ৪ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১২ ও ৬ মণ, যাদের সমন্বয় বিন্দু c ও d। এখন a, b, c ও d বিন্দু যোগ করে MP রেখা পাওয়া যায়, যা প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যায়, উপকরণ নিয়োগের সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। উৎপাদনের এ নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

উত্তর

মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উক্তিটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা বা সংগঠকগণ কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োগযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করে থাকেন। আর পরিধি বৃদ্ধির সাথে তারা তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের মি. আল আমিন একজন দক্ষ সংগঠক। তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের মতো একটি দরিদ্র ও অনুন্নত দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তাগণ দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তা শ্রেণির উত্থানে ব্যক্তিগত উদ্যোগের প্রতি সরকারকেও বিশেষ প্রণোদনা দেওয়া উচিত, যাতে সহজে তারা ব্যবসায় শুরু করতে পারে। এজন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সুতরাং বলা যায়, মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।