উদ্দীপকে নির্দেশিত বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য- মন্তব্যটি যথার্থ। কোনো একটি নির্দিষ্ট পরিমাণ জমি চাষের জন্য অধিকহারে শ্রম ও মূলধন নিয়োগ করলে থাকলে সাধারণত আনুপাতিক হারের চেয়ে কম হারে উৎপাদন বাড়ে। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উৎপদান ক্ষেত্রে প্রায়ই এমনটি দেখা যায় যে, উপকরণ নিয়োগ তথা উৎপাদন ব্যয় বাড়ানোর তুলনায় উৎপাদন ক্রমান্বয়ে কম হারে বাড়ছে। উৎপাদন ও উপকরণ তথা উৎপাদন ব্যয়ের এ রকম সম্পর্ক থেকে বহুল প্রচলিত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উদ্ভব। এটি একটি সার্বজনীন উৎপাদন বিধি। উদ্দীপকে দেখা যায়, মিঠু তার জমিতে ১ম বছর ১০ জন শ্রমিক নিয়োগ করে সে ১০,০০০ ফুল উৎপাদন করে। এভাবে ২য় বছরে ১২ জন শ্রমিক ও ৩য় বছরে ১৪ জন শ্রমিক নিয়োগ করে তার ফুল উৎপাদিত হয় ১২,০০০ এবং ১৩,০০০ হাজার। পরবর্তী বছরে ১৬ জন শ্রমিক নিয়োগ করলেও উৎপাদনের পরিমাণ স্থির থাকে অর্থাৎ ১৩,০০০ থাকে। এক্ষেত্রে দেখা যায়, শ্রম নিয়োগ নির্দিষ্ট হারে বাড়ালেও উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ছে এবং একটি পর্যায়ে উৎপাদন স্থির রয়েছে। সুতরাং বলা যায়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য- মন্তব্যটি বিশ্লেষণ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর