শেয়ারFacebookWhatsApp

মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।

উত্তর: মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মন্তব্যটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। উদ্দীপকের মি. রবিউল সাহেব মাছ ও দুধ বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই দুধ ও মাছ ভোগ করছে তারাও উপকৃত হচ্ছে। তাছাড়া দুধ ও মাছ বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার খামারে কয়েকজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে মাছ চাষ ও গরুর খামারে আগ্রহী হয়েছে। যা অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। সুতরাং বলা যায়, মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ …

উদ্দীপক

মি. রবিউল পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে নিজ গ্রামে ফিরে আসেন। গ্রামে এসে তিনি গরুর খামার ও মাছ চাষ শুরু করেন। গরুর দুধ ও মাছ বিক্রি করে তার বেশ মুনাফা হয়। মুনাফার টাকা দিয়ে সংসার খরচ চালানোর পাশাপাশি তিনি নতুন নতুন পুকুর মাছ চাষের আওতায় নিয়ে আসেন। গরুর খামারেও গরুর সংখ্যা বাড়তে থাকে। তার একার পক্ষে সবকিছু দেখাশোনা সম্ভব হয় না বিধায় তিনি খামারে বেশ কয়েকজন শ্রমিক নিয়োগ দিলেন। অল্পদিনের মধ্যেই তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেল।

Mymensingh · 2024

উত্তর

উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন।

উত্তর

যদ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন- কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপগত উপযোগ।

উত্তর

হ্যাঁ, মি. রবিউলকে সফল সংগঠক বলা যায়। উৎপাদন কাজের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে সংগঠন বলে। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে সংগঠক বলা হয়। উৎপাদনে কাঙ্ক্ষিত অর্জন লাভে সাংগঠনিক ক্ষমতা গুরুত্বপূর্ণ। কেননা সুষ্ঠু সংগঠনের অভাবে উৎপাদন বিপর্যস্ত হয়ে থাকে। একজন সংগঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের উপকরণসমূহের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার দ্বারা সর্বোত্তম ও সর্বোচ্চ সংখ্যক উৎপাদন ও মুনাফা অর্জন করা। উদ্দীপকে মি. রবিউল পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি গ্রামে গরুর খামার ও মাছ চাষ শুরু করেন। গরুর দুধ ও মাছ বিক্রি করে মুনাফা লাভ করে। মুনাফার টাকা দিয়ে নতুন পুকুর মাছ চাষের আওতায় নিয়ে আসেন। গরুর খামার দেখাশোনার জন্য তিনি খামারে বেশকিছু লোক নিয়োগ দেন। তিনি বাজারজাত থেকে শুরু করে শ্রমিক নিয়োগসহ যাবতীয় উৎপাদন ক্ষেত্রে যথাযথভাবে তদারকি করে সংগঠকের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছেন। সংগঠক হিসেবে লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তত্ত্বাবধায়ন, ঝুঁকি বহন প্রভৃতি সম্পাদনা করেছেন, যার কারণে মি. রবিউলকে সফল সংগঠক বলা যায়।

উত্তর

মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মন্তব্যটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। উদ্দীপকের মি. রবিউল সাহেব মাছ ও দুধ বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই দুধ ও মাছ ভোগ করছে তারাও উপকৃত হচ্ছে। তাছাড়া দুধ ও মাছ বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার খামারে কয়েকজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে মাছ চাষ ও গরুর খামারে আগ্রহী হয়েছে। যা অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। সুতরাং বলা যায়, মি. রবিউল সাহেবের মতো লোকেরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।