রাহেলা বেগমের সেলাই মেশিন বিক্রি করাকে কোন ধরনের উপযোগ বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: রাহেলা বেগমের সেলাই মেশিন বিক্রি করাকে মালিকানাগত উপযোগ বলা হয়। কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তন দ্বারা যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে মালিকানাগত উপযোগ বলে। কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে অথবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারেন। ঘরবাড়ি, মোটরগাড়ি ইত্যাদির মালিকানার পরিবর্তনের ফলে সাধারণত উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, রাহেলা বেগম, নাজমা বেগমের কাছে পাঁচটি সেলাই মেশিন বিক্রি করে দেন। নাজমা বেগম এই পাঁচটি সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরির কারখানা গড়ে তোলেন। যা উৎপাদনে উপযোগ সৃষ্টির মালিকানাগত উপযোগকে নির্দেশ করে। তাই বলা যায়, রাহেলা বেগমের সেলাই মেশিন বিক্রি করাকে মালিকানাগত উপযোগ বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
রাহেলা বেগমের সেলাই মেশিন বিক্রি করাকে কোন ধরনের উপযোগ বলা যায়? ব্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর