শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকান্ডের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সদল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করেন। আর পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের রহমত আলী কাপড় বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই কাপড় ব্যবহার করছে তারাও লাভবান হচ্ছেন। তাছাড়া কাপড় বিক্রয়ের সাথে সংশিষ্ট বিভিন্ন দ্রব্য ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দোকানে চারজন শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে দোকান গড়ে তুলেছে, যা আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকান্ডের গুরুত্ব বিশ্লেষণ…

উদ্দীপক

রহমত আলীর একটি কাপড়ের দোকান আছে। উক্ত দোকানে শাড়ি, থ্রিপিসসহ আরও নানা ধরনের কাপড় বিক্রয় হয়। তার কাজে সাহায্য করার জন্য চারজন বিক্রয়কর্মী রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কাপড় কিনে এনে বিক্রয় করেন। দোকানের লাভ থেকে এ বছর তিনি আরেকটি দোকান ক্রয় করেছেন।

Dinajpur · 2024

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে।

উত্তর

সময়ের ব্যবধানে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন-পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এসময়ে ধানের দাম কম থাকে। এসময় ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি' করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস-বৃদ্ধি না পেলেও তার উপযোগ বাড়ে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত, রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় 'ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন- কোনোকিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। উদ্দীপকের রহমত আলী একজন কাপড়ের দোকানদার। তিনি উক্ত দোকানে শাড়ি, থ্রিপিসসহ আরও নানা ধরনের কাপড় বিক্রয় হয়। তার কাজে সাহায্য করার জন্য কয়েকজন কর্মচারী রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কাপড় কিনে এনে বিক্রয় করেন, যা সংগঠনকে নির্দেশ করে। সুতরাং রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়।

উত্তর

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সদল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করেন। আর পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের রহমত আলী কাপড় বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই কাপড় ব্যবহার করছে তারাও লাভবান হচ্ছেন। তাছাড়া কাপড় বিক্রয়ের সাথে সংশিষ্ট বিভিন্ন দ্রব্য ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দোকানে চারজন শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে দোকান গড়ে তুলেছে, যা আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।