মি. রবিউলকে কি সফল সংগঠক বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, মি. রবিউলকে সফল সংগঠক বলা যায়। উৎপাদন কাজের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে সংগঠন বলে। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে সংগঠক বলা হয়। উৎপাদনে কাঙ্ক্ষিত অর্জন লাভে সাংগঠনিক ক্ষমতা গুরুত্বপূর্ণ। কেননা সুষ্ঠু সংগঠনের অভাবে উৎপাদন বিপর্যস্ত হয়ে থাকে। একজন সংগঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের উপকরণসমূহের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার দ্বারা সর্বোত্তম ও সর্বোচ্চ সংখ্যক উৎপাদন ও মুনাফা অর্জন করা। উদ্দীপকে মি. রবিউল পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি গ্রামে গরুর খামার ও মাছ চাষ শুরু করেন। গরুর দুধ ও মাছ বিক্রি করে মুনাফা লাভ করে। মুনাফার টাকা দিয়ে নতুন পুকুর মাছ চাষের আওতায় নিয়ে আসেন। গরুর খামার দেখাশোনার জন্য তিনি খামারে বেশকিছু লোক নিয়োগ দেন। তিনি বাজারজাত থেকে শুরু করে শ্রমিক নিয়োগসহ যাবতীয় উৎপাদন ক্ষেত্রে যথাযথভাবে তদারকি করে সংগঠকের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছেন। সংগঠক হিসেবে লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তত্ত্বাবধায়ন, ঝুঁকি বহন প্রভৃতি সম্পাদনা করেছেন, যার কারণে মি. রবিউলকে সফল সংগঠক বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
মি. রবিউলকে কি সফল সংগঠক বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর