শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে স্থির কারিগরি জ্ঞানের মাধ্যমে উপকরণসমূহের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো- ১. মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে। এক্ষেত্রে ২ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়ে ২০ থেকে ৪৬ কুইন্টাল হলে প্রান্তিক উৎপাদন ২০ থেকে ২৬ কুইন্টাল হয়। ২. মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে। এক্ষেত্রে ৩ ও ৪ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়ে যথাক্রমে ৬০ ও ৭২ কুইন্টাল হয় কিন্তু প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ১৪ ও ১২ কুইন্টাল হয়। ৩. মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। ৪. মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। এ অবস্থায় MP রেখা ভূমি অক্ষের নিচে নেমে আসে।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্…

উদ্দীপক

question image

Dinajpur · 2024

উত্তর

উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন।

উত্তর

প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য হলো- ১. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন, এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। কিন্তু অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন নিজের বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। ২. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতাদি, কাঁচামাল, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন-বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি প্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে, অপ্রকাশ্য ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে মালিকের যেকোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সূচি থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো- question image চিত্রে OX অক্ষে শ্রম উপকরণ ও OY অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে ১ হেক্টর জমিতে প্রথম একক শ্রম নিয়োগ করলে ২০ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যার সমন্বয় বিন্দু A। 2 একক শ্রম নিয়োগ করলে ২৬ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যার সমন্বয় বিন্দু B । ৩ ও ৪ একক শ্রম নিয়োগ করলে যথাক্রমে ১৪ ও ১২ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যাদের সমন্বয় বিন্দু C ও D। এখন A, B, C ও D বিন্দুসমূহ যোগ করে MP রেখা পাওয়া যায়, যা প্রান্তিক উৎপাদন রেখা।

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে স্থির কারিগরি জ্ঞানের মাধ্যমে উপকরণসমূহের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো- ১. মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে। এক্ষেত্রে ২ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়ে ২০ থেকে ৪৬ কুইন্টাল হলে প্রান্তিক উৎপাদন ২০ থেকে ২৬ কুইন্টাল হয়। ২. মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে। এক্ষেত্রে ৩ ও ৪ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়ে যথাক্রমে ৬০ ও ৭২ কুইন্টাল হয় কিন্তু প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ১৪ ও ১২ কুইন্টাল হয়। ৩. মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। ৪. মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। এ অবস্থায় MP রেখা ভূমি অক্ষের নিচে নেমে আসে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্… | Prosthuti