মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন?
উত্তর: মূলধন ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় বলে একে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। মনুষ্য সৃষ্ট যন্ত্রপাতি, কলকারখানা, কাঁচামাল ইত্যাদিকে মূলধন বলে অভিহিত করা হয়। এগুলো সরাসরি ভোগযোগ্য নয়; বরং এগুলো নতুন দ্রব্য উৎপাদনে সহায়তা করে। তাই উৎপাদন কাজে ব্যবহৃত মনুষ্যসৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ঐ অংশও মূলধন হিসেবে বিবেচিত হয়, যা নতুন দ্রব্য উৎপাদনের কাজে নিয়োজিত করা হয়। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় কেন?
উত্তর