রমিজের ঢাকায় মধু বিক্রি যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
উত্তর: রমিজের ঢাকায় মধু বিক্রি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কোনো দ্রব্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- গ্রামাঞ্চলে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের দাম গ্রামাঞ্চলে কম কিন্তু শহরাঞ্চলে বেশি। তাই এসব দ্রব্যাদি গ্রাম থেকে শহরে এনে বিক্রি করলে উপযোগ বৃদ্ধি পায়। এভাবে দ্রব্যাদি স্থানান্তরের ফলে সৃষ্ট যে উপযোগের সৃষ্টি হয় সেটি স্থানগত উপযোগ। উদ্দীপকের রমিজ কৃষিকাজ করে। তার এলাকায় সরিষা চাষ হয়। তাই সে মধু চাষ করেন। মধু বিক্রি করে সে ভালো দাম পায় না। তার এক বন্ধুর পরামর্শে সে মধু ঢাকায় এনে বিক্রি করতে শুরু করে এবং ভালো দাম পেয়ে থাকে। যা স্থানগত উপযোগকে নির্দেশ করে। সুতরাং দেখা যায়, রমিজের ঢাকায় মধু বিক্রি স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল
রমিজের ঢাকায় মধু বিক্রি যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর