শেয়ারFacebookWhatsApp

রহমান মিয়ার শেষোক্ত কাজটি কি তাকে দক্ষ সংগঠক হিসেবে নির্দেশ করে? সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, রহমান মিয়ার শেষোক্ত কাজটি তাকে দক্ষ সংগঠক নির্দেশ করে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। আর এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বলা হয়। একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ এবং সে অনুযায়ী কারবার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এছাড়াও তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ এবং সেগুলোর সমন্বয় করে উৎপাদন করেন। একজন সংগঠক কারবার প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল দায়িত্ব ও ঝুঁকি বহন করে থাকেন। উদ্দীপকে লক্ষণীয় যে, রহমান মিয়া একটি জুস ফ্যাক্টরি দেন যার কাঁচামাল হিসেবে কমলা ব্যবহার করা হয়। তিনি জুস ফ্যাক্টরিতে অনেক শ্রমিক নিয়োগ দেন এবং তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করেন। রহমান মিয়া এখানে সংগঠক হিসেবে কাজ করেন। কারণ সংগঠককে সমন্বয়কারী বলা হয়। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম ও মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠক বলে। উৎপাদন ব্যবস্থায়, এ চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যেকোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভম্ব নয়। সুতরাং বলা যায়, রহমান মিয়া এখানে উৎপাদনের উপকরণগুলো সংগ্রহ এবং সমন্বয় করে সফলভাবে উৎপাদন কাজ পরিচালনা করেন। তাই তাকে দক্ষ সংগঠক বলা যায়।

SSC অর্থনীতি অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন · সৃজনশীল

রহমান মিয়ার শেষোক্ত কাজটি কি তাকে দক্ষ সংগঠক হিসেবে নির্দেশ করে? সপ…

উদ্দীপক

রহমান মিয়া শখের বসে দুই বিঘা জমিতে কমলা বাগান করেন এবং কমলার ফলন অনেক বেশি হওয়ায় তার এলাকায় কমলার দাম কমে যায়। তিনি ঢাকায় এনে কমলা বিক্রয় করেন এবং লাভবান হন। পরবর্তীতে তিনি একটি জুস ফ্যাক্টরি দেন যার কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় কমলা। তিনি জুস ফ্যাক্টরিতে অনেক শ্রমিক নিয়োগ দেন এবং তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ বণ্টন করেন।

Chittagong · 2023

উত্তর

মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান (শ্রমিক) দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে।

উত্তর

উন্নয়নশীল দেশ কৃষি প্রধান বলে এখানে শ্রম ও মূলধনের তুলনায় ভূমির গুরুত্ব বেশি। উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন-এ চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যেকোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব এক রকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমির গুরুত্ব বেশি।

উত্তর

রহমান মিয়ার কমলা ঢাকায় এনে বিক্রয় করায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো দ্রব্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন- গ্রামাঞ্চলে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের দাম গ্রামাঞ্চলে কম কিন্তু শহরাঞ্চলে বেশি। তাই এসব দ্রব্যাদি গ্রাম থেকে শহরে এনে বিক্রি করলে উপযোগ বৃদ্ধি পায়। এভাবে দ্রব্যাদি স্থানান্তরের ফলে সৃষ্ট যে উপযোগের সৃষ্টি হয় সেটি স্থানগত উপযোগ। উদ্দীপকের রহমান মিয়া শখের বসে দুই বিঘা জমিতে কমলা বাগান করেন এবং কমলার ফলন অনেক বেশি হওয়ায় তার এলাকায় কমলার দাম কমে যায়। তিনি ঢাকায় এনে কমলা বিক্রয় করেন এবং লাভবান হন। যা স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং দেখা যায়, রহমান মিয়া স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।

উত্তর

হ্যাঁ, রহমান মিয়ার শেষোক্ত কাজটি তাকে দক্ষ সংগঠক নির্দেশ করে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। আর এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বলা হয়। একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ এবং সে অনুযায়ী কারবার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এছাড়াও তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ এবং সেগুলোর সমন্বয় করে উৎপাদন করেন। একজন সংগঠক কারবার প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল দায়িত্ব ও ঝুঁকি বহন করে থাকেন। উদ্দীপকে লক্ষণীয় যে, রহমান মিয়া একটি জুস ফ্যাক্টরি দেন যার কাঁচামাল হিসেবে কমলা ব্যবহার করা হয়। তিনি জুস ফ্যাক্টরিতে অনেক শ্রমিক নিয়োগ দেন এবং তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করেন। রহমান মিয়া এখানে সংগঠক হিসেবে কাজ করেন। কারণ সংগঠককে সমন্বয়কারী বলা হয়। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম ও মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠক বলে। উৎপাদন ব্যবস্থায়, এ চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যেকোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভম্ব নয়। সুতরাং বলা যায়, রহমান মিয়া এখানে উৎপাদনের উপকরণগুলো সংগ্রহ এবং সমন্বয় করে সফলভাবে উৎপাদন কাজ পরিচালনা করেন। তাই তাকে দক্ষ সংগঠক বলা যায়।
SSCঅর্থনীতিঅধ্যায়-৪ : উৎপাদন ও সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠককে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

কীভাবে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উৎপাদন ও উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

রূপগত উপযোগ সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

'সময়গত উপযোগ'- ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদনের সূত্রটি লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।